শিক্ষার্থী, অভিভাবক আর ভর্তির কাজ এক জায়গায়

ClassTablet-এ প্রতিষ্ঠানের অ্যাডমিন এক্সেল বা সিএসভি ফাইল থেকে একবারে শত শত শিক্ষার্থী, শিক্ষক আর ক্লাসরুম যোগ করেন। শিক্ষক নিজের ক্লাসরুমের জন্য অনলাইন ভর্তি ফর্ম বানিয়ে লিংক আর QR কোড শেয়ার করেন, আবেদন জমা পড়ে এক তালিকায়। অভিভাবক নিজের অ্যাকাউন্টে সন্তানকে যুক্ত করে তার ক্লাস, সামনের কাজ আর সাম্প্রতিক ফলাফল দেখেন।

রেজিস্টার খাতা, ভর্তির কাগজের ফর্ম আর অভিভাবকদের একে একে ফোন করার কাজগুলো এখানে তিনটি অংশে ভাগ করা: এক্সেল থেকে একসাথে ইমপোর্ট, অভিভাবক পোর্টাল আর অনলাইন ভর্তি ফর্ম। নিচে প্রতিটি অংশ দেখুন।

এই অংশে যা আছে

সাধারণ প্রশ্ন

পুরোনো এক্সেল তালিকা কি সরাসরি তোলা যায়?

হ্যাঁ। অ্যাডমিন .csv, .xlsx বা .xls ফাইল আপলোড করেন, এক ফাইলে সর্বোচ্চ ৫,০০০ সারি আর ১০ এমবি। কলামের নাম বাংলায় হলেও (নাম, মোবাইল, রোল) ClassTablet নিজে মিলিয়ে নেয়।

অভিভাবক পোর্টাল কোন প্ল্যানে আছে?

অভিভাবক পোর্টাল স্ট্যান্ডার্ড আর কাস্টম প্ল্যানে আছে, স্টার্টারে নেই। স্ট্যান্ডার্ড প্ল্যান প্রতি শিক্ষার্থী মাসে ২০ টাকা, শিক্ষার্থীর সংখ্যায় কোনো সীমা নেই।

ভর্তি ফর্ম কি কাগজের ফর্মের জায়গা নিতে পারে?

হ্যাঁ। শিক্ষক বাংলা আর ইংরেজি দুই ভাষায় প্রশ্ন সাজিয়ে ফর্ম প্রকাশ করেন, লিংক বা পোস্টারে ছাপা QR কোড শেয়ার করেন। আবেদনকারী ফোন থেকেই পূরণ করেন।

আপনার প্রতিষ্ঠানে কীভাবে কাজ করবে, দেখে নিন

একটি ডেমো বুক করুন, আমরা আপনার ক্লাস আর শিক্ষার্থীদের উদাহরণ ধরে দেখিয়ে দেব।

WhatsApp