এআই এজেন্ট: রুটিন কাজ এআই করে, সিদ্ধান্ত শিক্ষকের

ClassTablet একটি এজেন্টিক ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে এআই এজেন্ট ক্লাসের এমন কাজ করে যা শিক্ষককে রোজ হাতে করতে হতো। যেমন রেকর্ড করা ক্লাস শুনে বাংলা ও ইংরেজিতে নোট লেখা। এজেন্ট কাজ শেষ করে রাখে, কিন্তু সেটা শিক্ষার্থীর কাছে যাবে কি না, শিক্ষক নিজে ঠিক করেন।

প্রতিটি এজেন্ট কী নিজে করে আর কোথায় আপনার অনুমতি লাগে, নিচে আলাদা করে লেখা আছে। এআই-এর খরচ হয় এআই ক্রেডিটে। কাজ ব্যর্থ হলে কাটা ক্রেডিট ফেরত আসে, তাই শুধু যে কাজ শেষ হয়েছে তার দামই দেন।

এই অংশে যা আছে

সাধারণ প্রশ্ন

এজেন্টিক ক্লাসরুম ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়?

বোঝায়, এআই এজেন্ট ক্লাসের রুটিন কাজ নিজে শেষ করে রাখে, যেমন ক্লাসের রেকর্ডিং থেকে নোট বানানো। শিক্ষক দেখে ঠিক করেন সেটা শিক্ষার্থীদের কাছে যাবে কি না।

এআই কি শিক্ষকের অনুমতি ছাড়া কিছু শিক্ষার্থীকে পাঠায়?

ক্লাস নোটের ক্ষেত্রে না। এআই সারাংশ লিখে রাখে, কিন্তু শিক্ষক 'Publish summary' চালু না করা পর্যন্ত তা ক্লাসরুমে প্রকাশ হয় না। রেকর্ডিং শেয়ার করাও আলাদা সুইচ।

এআই ফিচার কোন প্ল্যানে পাওয়া যায়, খরচ কীভাবে হয়?

এআই ফিচার আলোচনা সাপেক্ষ কাস্টম প্ল্যানে যুক্ত হয়। ব্যবহার হিসাব হয় এআই ক্রেডিটে, যেমন ক্লাসের সারাংশে রেকর্ডিং যত মিনিটের তত ক্রেডিট লাগে। ক্রেডিট কেনা যায় SSLCommerz দিয়ে, বিকাশ, নগদ বা কার্ডে।

বাংলা আর ইংরেজি মিশিয়ে পড়ালে এআই বুঝতে পারে?

হ্যাঁ। ক্লাস সারাংশের এজেন্ট বাংলা, ইংরেজি বা দুটো মেশানো ক্লাস ধরে কাজ করে। বাংলা কথা বাংলা হরফে আর ইংরেজি কথা ইংরেজিতে লেখে, আর সারাংশ দুই ভাষাতেই তৈরি হয়।

তুলনা করে দেখুন

আপনি এখন যেভাবে কাজ করেন, তার পাশে ClassTablet।

আপনার প্রতিষ্ঠানে কীভাবে কাজ করবে, দেখে নিন

একটি ডেমো বুক করুন, আমরা আপনার ক্লাস আর শিক্ষার্থীদের উদাহরণ ধরে দেখিয়ে দেব।

WhatsApp