শিক্ষার্থী, অভিভাবক আর শিক্ষককে এক সুতোয় রাখুন

ClassTablet একটি এজেন্টিক ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে যোগাযোগের রোজকার কাজ নিজে থেকে চলে: বকেয়া বেতন, ক্লাস শুরু আর অ্যাসাইনমেন্ট জমার রিমাইন্ডার অ্যাপ, পুশ বা ইমেইলে যায়। দরকারি ঘোষণা প্রতিষ্ঠানের অ্যাডমিন পুরো ব্যাচ আর অভিভাবকদের এসএমএসে পাঠান, আর দেখেন কোনটা পৌঁছাল।

হোয়াটসঅ্যাপ গ্রুপে হারিয়ে যাওয়া নোটিশ আর একে একে ফোন করার বদলে এখানে দুটি পথ: যা নিয়মিত, তা স্বয়ংক্রিয় রিমাইন্ডারে যায়; যা জরুরি, তা অ্যাডমিন এসএমএসে পাঠান। নিচে প্রতিটি অংশ দেখুন।

এই অংশে যা আছে

সাধারণ প্রশ্ন

স্মার্টফোন নেই এমন অভিভাবকের কাছে খবর পৌঁছাবে কীভাবে?

এসএমএস দিয়ে। অ্যাডমিন পুরো ক্লাসরুমের অভিভাবকদের এসএমএস পাঠাতে পারেন, সাধারণ মোবাইলেই পৌঁছায়। স্বয়ংক্রিয় রিমাইন্ডার অবশ্য অ্যাপ, পুশ আর ইমেইলে যায়।

অভিভাবক কি নিজে ঠিক করতে পারেন কোন খবর পাবেন?

হ্যাঁ। অভিভাবক নিজের নোটিফিকেশন সেটিংস থেকে হাজিরার সতর্কতা, অগ্রগতির রিপোর্ট আর পেমেন্ট রিমাইন্ডার আলাদা আলাদা চালু বা বন্ধ রাখতে পারেন।

এসএমএস কি সব প্ল্যানে আছে?

প্রাইসিং তুলনা অনুযায়ী স্টার্টার ও স্ট্যান্ডার্ড প্ল্যানে প্রথম মাসে কিছু এসএমএস ফ্রি থাকে, বাড়তি এসএমএস কেনা যায় স্ট্যান্ডার্ড ও কাস্টম প্ল্যানে। কাস্টম প্ল্যানে আলাদা এসএমএস বান্ডল ঠিক হয়।

আপনার প্রতিষ্ঠানে কীভাবে কাজ করবে, দেখে নিন

একটি ডেমো বুক করুন, আমরা আপনার ক্লাস আর শিক্ষার্থীদের উদাহরণ ধরে দেখিয়ে দেব।

WhatsApp