কুইজ বানান আর সাজান এক এডিটরে

ClassTablet-এ ক্লাসরুম থেকে নতুন কুইজ খুললে সঙ্গে সঙ্গে একটি খসড়া তৈরি হয়ে এডিটর আসে। শিক্ষক প্রশ্ন লেখেন, সময়সীমা মিনিটে, সর্বোচ্চ চেষ্টা, শুরু আর শেষ তারিখ, প্রশ্ন এলোমেলো করা আর জমার পর ফল দেখানো হবে কি না ঠিক করেন। 'Preview' দিয়ে শিক্ষার্থীর চোখে কুইজটি চালিয়ে দেখা যায়।

এখন কীভাবে হয়

ক্লাস টেস্টের প্রশ্ন ছাপাতে, খাতা বিলি করতে আর সময় ধরতে একটা পুরো পিরিয়ড চলে যায়। গুগল ফর্মে নিলে সময়সীমা, একবারের বেশি দেওয়া আটকানো বা নির্দিষ্ট সময়ে বন্ধ করা নিয়ে ঝামেলা, আর নম্বর আলাদা শিটে তুলতে হয়।

কীভাবে কাজ করে

  1. ১

    নতুন কুইজ খুলুন

    ক্লাসরুম থেকে কুইজ তৈরি চাপুন। ClassTablet একটি খসড়া বানিয়ে এডিটর খুলে দেয়; প্রকাশ না করা পর্যন্ত শিক্ষার্থীরা এটি দেখে না।

  2. ২

    প্রশ্ন লিখুন

    এমসিকিউ, চেকবক্স, সত্য/মিথ্যা বা সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন যোগ করুন, প্রতিটিতে নম্বর দিন। এক্সেল থেকেও প্রশ্ন আনা যায়।

  3. ৩

    নিয়ম ঠিক করুন

    সেটিংসে সময়সীমা (মিনিট), সর্বোচ্চ চেষ্টা, শুরু ও শেষ তারিখ, প্রশ্ন এলোমেলো, আর জমার পর ফল ও সঠিক উত্তর দেখাবেন কি না বেছে নিন।

  4. ৪

    প্রিভিউ দেখে সেভ করুন

    'Preview' চাপলে শিক্ষার্থীর মতো করে কুইজ চালিয়ে দেখা যায়, কোনো চেষ্টা জমা হয় না। তারপর 'Save' চাপুন; সেভ না করে পাতা ছাড়তে গেলে সতর্ক করে।

দেখতে কেমন

নমুনা শিক্ষার্থী তালিকা: একটি ক্লাসরুমের ছয়জন শিক্ষার্থী, যারা কুইজটি পাবে।

কারা ব্যবহার করেন

ব্যবহারকারী:
শিক্ষক
অ্যাডমিন
প্রতিষ্ঠানের ধরন:
কোচিং সেন্টার
স্কুল
কলেজ
প্রাইভেট টিউটর
অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম

কোন প্ল্যানে পাওয়া যায়

  • স্টার্টারমাসে ৳৪৯৯, একটি ক্লাসরুম
  • স্ট্যান্ডার্ডপ্রতি শিক্ষার্থী মাসে ৳২০
  • কাস্টমআলোচনা সাপেক্ষ

সাধারণ প্রশ্ন

কুইজ কি নির্দিষ্ট সময়ে খুলে আবার বন্ধ হবে?

হ্যাঁ। 'শুরু তারিখ' আর 'শেষ তারিখ' দিলে তার আগে বা পরে শিক্ষার্থী কুইজ শুরু করতে পারে না। সময়সীমা দিলে প্রত্যেকের ঘড়ি চলে যার যার শুরুর মুহূর্ত থেকে।

প্রশ্ন কি সবার কাছে একই ক্রমে আসবে?

আপনি চাইলে না। 'প্রশ্ন এলোমেলো' চালু করলে প্রত্যেক শিক্ষার্থী আলাদা ক্রমে প্রশ্ন পায়, অপশনও এলোমেলো করা যায়। পাশাপাশি বসে দেখাদেখি কমে।

শিক্ষক কুইজ চালিয়ে দেখলে কি নম্বরে গোনা হবে?

না। শিক্ষক বা অ্যাডমিন 'Preview' চালালে সেটি শুধু দেখার জন্য, কোনো চেষ্টা সংরক্ষিত হয় না, ফলাফলেও আসে না।

আপনার প্রতিষ্ঠানে কীভাবে কাজ করবে, দেখে নিন

একটি ডেমো বুক করুন, আমরা আপনার ক্লাস আর শিক্ষার্থীদের উদাহরণ ধরে দেখিয়ে দেব।

WhatsApp