অ্যাসাইনমেন্ট লিখুন, রুব্রিক দিন, এক ক্লিকে প্রকাশ করুন

ClassTablet-এ ক্লাসরুমের 'New' চাপলে একটি খসড়া অ্যাসাইনমেন্ট খোলে। শিক্ষক শিরোনাম, নির্দেশনা আর ফাইল দেন, রুব্রিকে প্রতিটি অংশের নাম আর সর্বোচ্চ নম্বর লেখেন, শেষ তারিখ আর জমার ধরন ঠিক করেন। 'Publish' চাপলে শিক্ষার্থীরা নোটিফিকেশন পায়, আর পরে এডিটরে ফিরে যেকোনো কিছু বদলানো যায়।

এখন কীভাবে হয়

অনেক কোচিংয়ে বাড়ির কাজ দেওয়া হয় বোর্ডে লিখে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ছবি পাঠিয়ে। কে দেখল, কবে জমা, কত নম্বরের, সেসব থাকে শিক্ষকের মাথায়। নির্দেশনা বদলালে আবার নতুন মেসেজ, আর পুরনো মেসেজের নিচে চাপা পড়ে যায় আগের কাজ।

কীভাবে কাজ করে

  1. ১

    খসড়া খুলুন

    ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট অংশে 'New' চাপুন। ClassTablet সঙ্গে সঙ্গে একটি খসড়া বানিয়ে এডিটর খুলে দেয়, শিক্ষার্থীরা তখনও কিছু দেখে না।

  2. ২

    নির্দেশনা আর ফাইল দিন

    শিরোনাম আর বিস্তারিত নির্দেশনা লিখুন, প্রশ্নপত্র বা রেফারেন্সের ফাইল জুড়ে দিন। বিষয় আর টপিকও বেছে রাখা যায়।

  3. ৩

    রুব্রিক আর নম্বর ঠিক করুন

    রুব্রিকে প্রতিটি মানদণ্ডের নাম, সর্বোচ্চ নম্বর আর চাইলে বিবরণ দিন, যেমন 'হাতের লেখা ৫'। মোট নম্বরও এখানে ঠিক হয়।

  4. ৪

    শেষ তারিখ আর জমার ধরন

    শেষ তারিখ দিন, শিক্ষার্থী ফাইল, লেখা না লিংক দিয়ে জমা দেবে তা বাছুন, আর কতবার জমা দিতে পারবে তা ঠিক করুন।

  5. ৫

    প্রকাশ করুন

    'Publish' চাপলে বাকি পরিবর্তন সেভ হয়ে অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়। ক্লাসরুমের শিক্ষার্থীরা অ্যাপে আর পুশ নোটিফিকেশনে খবর পায়।

দেখতে কেমন

নমুনা শিক্ষার্থী তালিকা: একটি ক্লাসরুমের ছয়জন শিক্ষার্থী, যাদের কাছে অ্যাসাইনমেন্ট যাবে।

কারা ব্যবহার করেন

ব্যবহারকারী:
শিক্ষক
অ্যাডমিন
প্রতিষ্ঠানের ধরন:
কোচিং সেন্টার
স্কুল
কলেজ
প্রাইভেট টিউটর
অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম

কোন প্ল্যানে পাওয়া যায়

  • স্টার্টারমাসে ৳৪৯৯, একটি ক্লাসরুম
  • স্ট্যান্ডার্ডপ্রতি শিক্ষার্থী মাসে ৳২০
  • কাস্টমআলোচনা সাপেক্ষ

সাধারণ প্রশ্ন

প্রকাশের পরে কি অ্যাসাইনমেন্ট বদলানো যায়?

যায়। এডিটরে ফিরে নির্দেশনা, ফাইল, শেষ তারিখ বা রুব্রিক বদলে সেভ করুন। দরকার হলে 'Revert to draft' করে শিক্ষার্থীদের কাছ থেকে সাময়িকভাবে সরিয়েও রাখা যায়।

রুব্রিক কেন দেব?

রুব্রিকে লেখা থাকে কোন অংশে কত নম্বর, যেমন উত্তর ৫, উপস্থাপনা ৩। শিক্ষক খাতা দেখার সময় প্রতিটি অংশে আলাদা নম্বর দেন, তাই সব শিক্ষকের মার্কিং এক মাপে থাকে।

একই অ্যাসাইনমেন্ট কি দুটো ব্যাচে দেওয়া যায়?

যায়। সেটিংসের 'Assigned to' অংশে আপনার অন্য ক্লাসরুমগুলো বেছে নিন, একটি অ্যাসাইনমেন্টই সবগুলোতে দেখাবে।

আপনার প্রতিষ্ঠানে কীভাবে কাজ করবে, দেখে নিন

একটি ডেমো বুক করুন, আমরা আপনার ক্লাস আর শিক্ষার্থীদের উদাহরণ ধরে দেখিয়ে দেব।

WhatsApp