ক্লাস রেকর্ড করুন, নেট গেলেও রেকর্ডিং থাকবে

ClassTablet-এর স্মার্ট রেকর্ডিংয়ে শিক্ষক ব্রাউজার থেকেই মাইক্রোফোনে ক্লাস রেকর্ড করেন, অথবা আগের অডিও বা ভিডিও ফাইল আপলোড করেন। ক্লাস চলার সময়ই অডিও টুকরো টুকরো করে আপলোড হয়। ইন্টারনেট চলে গেলে অডিও ফোনেই জমা থাকে, সংযোগ ফিরলে বাকিটা নিজে থেকে উঠে যায়।

এখন কীভাবে হয়

অনেক শিক্ষক ক্লাস রেকর্ড করেন ফোনের ভয়েস রেকর্ডারে, তারপর সেই ফাইল হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান। দেড় ঘণ্টার ফাইল পাঠাতে গিয়ে মোবাইল ডেটা শেষ, অথবা মাঝপথে নেট চলে গিয়ে আবার শুরু থেকে পাঠাতে হয়। কোন রেকর্ডিং কোন ব্যাচের, সেটাও কয়েক সপ্তাহ পর আর খুঁজে পাওয়া যায় না, কারণ সব ফাইলের নাম শুধু তারিখ আর সময়।

কীভাবে কাজ করে

  1. ১

    শিরোনাম দিন, ক্লাসরুম বেছে নিন

    স্মার্ট রেকর্ডিং পেজে রেকর্ডিংয়ের একটি নাম লিখুন, যেমন অধ্যায়ের নাম। চাইলে কোন ক্লাসরুমের জন্য সেটাও বেছে দিন, পরে সারাংশ ওই ক্লাসরুমেই প্রকাশ করা যাবে।

  2. ২

    মাইক্রোফোন বাছাই করে রেকর্ড শুরু

    ফোন বা ল্যাপটপের কোন মাইক্রোফোন ব্যবহার হবে বেছে নিয়ে 'Record a Class' চাপুন। রেকর্ডিং চলার সময় অডিও কয়েক সেকেন্ড পরপর ডিভাইসে জমা হয় আর অংশে অংশে আপলোড হতে থাকে।

  3. ৩

    নেট গেলে রেকর্ডিং থামে না

    ক্লাসের মাঝখানে ইন্টারনেট চলে গেলেও রেকর্ডিং চলতে থাকে। না-পাঠানো অংশ ডিভাইসে থাকে, সংযোগ ফিরলে নিজে আপলোড হয়। ট্যাব বন্ধ হয়ে গেলে পরেরবার পেজ খুললে বাকি অডিও উঠে যায়।

  4. ৪

    অথবা পুরনো রেকর্ডিং আপলোড করুন

    আগে রেকর্ড করা অডিও বা ভিডিও ফাইল টেনে এনে ছেড়ে দিন বা 'Browse files' দিয়ে বেছে নিন। ভিডিও হলে ব্রাউজার নিজেই অডিও আলাদা করে নেয়, তাই পুরো ভিডিও আপলোড করতে হয় না।

  5. ৫

    'Stop Recording' চাপলেই কাজ শেষ

    ক্লাস শেষে 'Stop Recording' চাপুন। একটি রেকর্ডিং সর্বোচ্চ দুই ঘণ্টা পর্যন্ত চলে। ক্রেডিট থাকলে সারাংশ তৈরি শুরু হয়, না থাকলে রেকর্ডিং সেভ থাকে আর ক্রেডিট কেনার পর শুরু হয়।

দেখতে কেমন

স্মার্ট রেকর্ডিংয়ের নমুনা: একটি রেকর্ড করা HSC পদার্থবিজ্ঞান ক্লাস এবং তা থেকে তৈরি নোট।

কারা ব্যবহার করেন

ব্যবহারকারী:
শিক্ষক
প্রতিষ্ঠানের ধরন:
কোচিং সেন্টার
স্কুল
কলেজ
প্রাইভেট টিউটর
অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম

কোন প্ল্যানে পাওয়া যায়

  • কাস্টমআলোচনা সাপেক্ষ

রেকর্ড ও আপলোড ফ্রি। সারাংশ তৈরিতে এআই ক্রেডিট লাগে।

সাধারণ প্রশ্ন

ক্লাসের মাঝখানে নেট চলে গেলে কি রেকর্ডিং নষ্ট হবে?

না। রেকর্ডিং চলতেই থাকে আর যে অংশ আপলোড হয়নি তা ডিভাইসেই জমা থাকে। সংযোগ ফিরে এলে ClassTablet নিজে থেকে বাকি অংশ পাঠিয়ে দেয়, আপনাকে কিছু করতে হয় না।

মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা যাবে?

হ্যাঁ, ফোনের ব্রাউজারে ClassTablet খুলে সরাসরি রেকর্ড করা যায়, কোনো অ্যাপ ইনস্টল করতে হয় না। ফোনের মাইক্রোফোন বা লাগানো মাইক, যেটা খুশি বেছে নিতে পারেন।

জুম বা ক্লাসের ভিডিও থেকে নোট বানানো যায়?

হ্যাঁ, রেকর্ড করা ভিডিও ফাইল আপলোড করলে ব্রাউজার তার অডিও আলাদা করে নেয়, তারপর সেখান থেকে সারাংশ তৈরি হয়। অডিও ফাইলও সরাসরি দেওয়া যায়।

রেকর্ড করতে কি ক্রেডিট লাগে?

না, রেকর্ড করা আর আপলোড করা ফ্রি। এআই ক্রেডিট কাটে শুধু সারাংশ তৈরির সময়, রেকর্ডিং যত মিনিটের সেই হিসাবে। ক্রেডিট শেষ হলেও রেকর্ডিং মুছে যায় না, সেভ থাকে।

তুলনা করে দেখুন

আপনি এখন যেভাবে কাজ করেন, তার পাশে ClassTablet।

আপনার প্রতিষ্ঠানে কীভাবে কাজ করবে, দেখে নিন

একটি ডেমো বুক করুন, আমরা আপনার ক্লাস আর শিক্ষার্থীদের উদাহরণ ধরে দেখিয়ে দেব।

WhatsApp